Logo

শারদীয় সাজে পূজা চেরী, প্রশংসায় ভাসছেন অনুরাগীরা

profile picture
বিনোদন প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৭:৪৭
শারদীয় সাজে পূজা চেরী, প্রশংসায় ভাসছেন অনুরাগীরা
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আমেজ এখন থেকেই ছড়িয়ে পড়েছে চারপাশে। শারদীয় উৎসবের সেই আবহে এবার নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গাপ্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজে দেখা গেছে পূজা চেরীকে। বাঙালিয়ানার আবহে তার সাজ ও উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। দুর্গাপ্রতিমাকে সামনে রেখে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই অনুরাগীদের মধ্যে শুরু হয় প্রশংসা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবির সঙ্গে দেবী দুর্গার মহিমা এবং নারীশক্তির কথা তুলে ধরে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি— যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

পূজার সাজে অভিনেত্রীর ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার রূপের পাশাপাশি ক্যাপশনে দেওয়া বার্তাটিও প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্যের ঘরে অনেকে তাকে ‘দেবী’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ আবার ‘জয় মা দুর্গা’ লিখে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে দুর্গাপূজার আবহে পূজা চেরীর নতুন ছবি ও বার্তা অনুরাগীদের মধ্যে তৈরি করেছে বাড়তি উচ্ছ্বাস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD