Logo

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ২১:৫১
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধায় শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

এরপর আগামী ২৩ অক্টোবর থেকে আগের নির্ধারিত সময়সূচি পুনরায় কার্যকর হবে। সে অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD