Logo

যারা জামায়াতে যোগদান করবে তারা পথভ্রষ্ট: মুফতি আব্দুল মালেক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৩:২৬
যারা জামায়াতে যোগদান করবে তারা পথভ্রষ্ট: মুফতি আব্দুল মালেক
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে যাওয়া বা দলটির সঙ্গে যুক্ত হওয়ার সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক জোট বা সংশ্লিষ্টতা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। দ্বীন কায়েমের জন্য জামায়াতের কথা উল্লেখ করে তিনি ‘নাউজুবিল্লাহ’ বলেন।

জামায়াতের সঙ্গে কওমিপন্থী রাজনৈতিক দলের জোটে যাওয়ার প্রসঙ্গে মুফতি আব্দুল মালেক বলেন, ‘যারা জামায়াতে যোগদান করবেন তারা পথভ্রষ্টতার পথে পা বাড়াবেন।’

তিনি আরও বলেন, ‘কি কথা! সব কওমি চলে যাবে জামায়াতে! পুরো কওমি চলে গেলে সব পথভ্রষ্টতা হয়ে যাবে। পুরো কওমি যদি সব ওই দিকে যায় আল্লাহ মাপ করেন, সব গুমরা হয়ে যাবে।’

বিজ্ঞাপন

মুফতি আব্দুল মালেক বলেন, ‘পুরো কওমি গেলো, এতো বেশি স্বপ্ন দেখেন কেনো? কওমি কিছু ভালো থাকলে, পুরো কওমি যাবে না ওই দিকে। কিসমত ভালো যাদের তারা ওই দিকে থেকে এই দিকে চলে আসবে।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD