Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৮
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা চলছে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে দেওয়া হবে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে ধরা হয়েছে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

একনেকের সভায় উপস্থাপনের জন্য নির্ধারিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প, দুটি সংশোধিত প্রকল্প এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক হিসাবে, প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের নয়টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি প্রকল্প রয়েছে।

বিজ্ঞাপন

সভায় নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বাড়ানো এবং মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও রয়েছে বলে জানা গেছে।

২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা। একই সঙ্গে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি দশম একনেক সভা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD