প্রধানমন্ত্রীর ভারত সফর: হঠাৎ দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী

হঠাৎ করেই দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি নরেন্দ্র মোদিকে জানাতে পারেন দীনেশ ত্রিবেদী। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার অবস্থান ও শর্ত নিয়েও আলোচনা হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে কয়েকদিন ধরে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। ভারতীয় কিছু সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে খবর প্রকাশিত হলেও ঢাকা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। তিনি বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে সফরের নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।
বিজ্ঞাপন
এর আগে দীনেশ ত্রিবেদীও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কোনো কারণ নেই এবং সফরের তারিখ বা মাস এখনো নির্ধারিত হয়নি।








