প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও দাবি পূরণের আবেদন চুয়েট শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯৯ শতাংশই যৌক্তিক ও ন্যায্য দাবিতে আন্দোলন করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ কথা জানান।
মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ দেশ গঠনের যে নবজাগরণের স্বপ্ন দেখানো হয়েছে, চুয়েটের শিক্ষার্থীরা সেই দেশেরই তরুণ প্রজন্ম। তাই তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল। এ কারণে চুয়েটের প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর যৌক্তিক দাবিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তারা আশা করছেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। তাদের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার বিষয়টি ইতোমধ্যে সামনে এসেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। একজন অভিভাবক হিসেবে আপনি যেমন আপনার সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তেমনি দেশের হাজারো শিক্ষার্থীকেও আপনার সন্তানের মতো বিবেচনা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা আরও জানান, তারা কোনো ধরনের সংঘাত চান না। শান্তিপূর্ণভাবে তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, তিনি যেন চুয়েটের শিক্ষার্থীদের বক্তব্য শোনেন, তাদের পাশে দাঁড়ান এবং যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।








