Logo

ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪২
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে এতে অংশ নেন। তাদের ভাষ্য, চোখে কালো কাপড় বাঁধার মাধ্যমে তারা প্রশাসনের নীরবতার প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, ‘আমরা প্রায় নয় দিন ধরে চুয়েটে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কিংবা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এই নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD