আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি নির্মাণকাজ ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের কারণে শনিবার (১০ অক্টোবর) বগুড়া ও রাজশাহীর বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে বগুড়ার নির্দিষ্ট কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞাপন
বগুড়ায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ কারণে নেসকোর ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডারের আওতাধীন এলাকাগুলোতে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সব মিলিয়ে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের।
জরুরি নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করবে নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ। এ জন্য ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
কাজ শেষ হলে আগেই চালু হতে পারে বিদ্যুৎ
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানি সংরক্ষণ, বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার এবং জরুরি কাজের পরিকল্পনা আগে থেকেই করে রাখা সুবিধাজনক হবে।








