বিমানবন্দরে ট্রলি-লাগেজ ব্যবস্থাপনায় উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন, ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনার সমস্যা কমানো এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিমানবন্দরে অপরাধ প্রতিরোধ ও যাত্রীদের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা এবং নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিমানবন্দরে আগের চেয়ে ভালো সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টিম এয়ারপোর্টের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করি।’
তিনি আরও জানান, ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনার সমস্যা কমাতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিমানবন্দরে যাত্রীদের অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নওশাদ লেখেন, ‘আমাদের মনিটরিং এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত অপরাধ প্রতিরোধ ও যাত্রী অধিকার সংরক্ষণে সরাসরি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোতে প্রচলিত কিছু সেবা বাংলাদেশেও চালুর আশাবাদ ব্যক্ত করেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁর প্রত্যাশা, শিগগির দেশের যাত্রীরাও এ ধরনের উন্নত সেবা পাবেন।
স্ট্যাটাসের শেষাংশে দেশের মানুষের কল্যাণ কামনা করে তিনি লেখেন, ‘ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক আমাদের বাংলাদেশ।’








