তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং কারিগরি শিক্ষার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সফরে চীন গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং এ খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর সম্মেলনটিতে গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
সফরকালে বাংলাদেশের সঙ্গে চীনের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে। এ লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনা তৈরিতে এ সফর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








