Logo

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৭:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে। ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৬ সালের ৯ নভেম্বর, সোমবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছিল। কয়েক দিনব্যাপী কার্যক্রম শেষে ১০ সেপ্টেম্বর রাত ৮টা ২৪ মিনিটে ওই অধিবেশন সমাপ্ত হয়।

তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবার চতুর্থ অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সংসদের পরবর্তী কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD