Logo

সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৯:৪৯
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
ছবি: সংগৃহীত

একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আবদুল বারী ড্যানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দুই পক্ষের মতে, এ উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি বিআইডব্লিউটিসির জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD