ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহাসড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সড়ক এলাকার সবুজ আচ্ছাদন বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে মহাসড়কের আশপাশের পরিবেশ আরও সুন্দর ও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও বৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহাসড়কের দুই পাশে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।








