Logo

বাংলাদেশের সবাইকে মার্কিন রাষ্ট্রদূতের শারদীয় শুভেচ্ছা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৪
বাংলাদেশের সবাইকে মার্কিন রাষ্ট্রদূতের শারদীয় শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পুরান ঢাকার মানুষের উষ্ণ অভ্যর্থনা, ঢাকের বাদ্য এবং চোখ ধাঁধানো পূজামণ্ডপ তাঁর অভিজ্ঞতায় যোগ করেছে ভিন্ন মাত্রা। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।7

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূতের পূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সেখানে মার্কিন রাষ্ট্রদূতের পূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা! ঢাকের বাদ্য, চোখ ধাঁধানো মণ্ডপ এবং পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা, বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা উদযাপনের কী এক দারুণ অভিজ্ঞতা!

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD