বেতন বৃদ্ধির দাবিতে অস্থিরতা, শিল্পাঞ্চলে নামল ২৪ প্লাটুন বিজিবি

বেতন বাড়ানোসহ নানা দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিস্থিতি ধরে রাখতে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৪ প্লাটুন সদস্য।
বিজ্ঞাপন
সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকা এই সদস্যরা শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার দায়িত্বে রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিবির তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া অঞ্চলের হেমায়েতপুর, আশুলিয়া এবং বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য অবস্থান করছেন।
সবচেয়ে বেশি সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে গাজীপুরে। জেলাটির চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় দায়িত্ব পালন করছেন ১৩ প্লাটুন বিজিবি।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন সদস্যকে নিয়োজিত রাখা হয়েছে।
মাঠে থাকা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শ্রমিকরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারেন, সাধারণ মানুষের চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিবি জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে সদস্যরা পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।








