Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ১২:৩২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে দিনের শুরুতে রাজধানীর কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা প্রথমবারের মতো সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর দেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে দেশ, জাতি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণ কামনা করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD