Logo

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:১৯
মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

সেখানে প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের এই সফরের বিষয়টি পাকিস্তান হাইকমিশনের বার্তার মাধ্যমে প্রকাশ্যে আসে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD