Logo

বেইলি রোডের রেস্তোরাঁ নবাবী ভোজ সিলগালা

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৪, ২৩:১৯
বেইলি রোডের রেস্তোরাঁ নবাবী ভোজ সিলগালা
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের শুরুতে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি নোটিশে জানায়, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংগঠিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরিভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্ট বন্ধ থাকিবে। এজন্য সবার নিকট আমরা দুঃখিত।

এরপর বন্ধ রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য সিলগালা করে দেয় রাজউক। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে আগুন লাগে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD