Logo

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ০৪:৩৩
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু
ছবি: সংগৃহীত

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

বিজ্ঞাপন

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা মিলেছে। এর আগে ফলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

সোমবার (১১ মার্চ)  সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি বলেন, “দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।”

বিজ্ঞাপন

 

ক্যালেন্ডার অনুযায়ী, আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD