Logo

বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে শেষ পুরো পরিবার

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মার্চ, ২০২৪, ২১:২৬
বাঁচানো গেল না সোনিয়াকে,  বিদ্যুৎস্পৃষ্টে শেষ পুরো পরিবার
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ মার্চ) ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু সোনিয়া আক্তারের (১০) মারা গেছে। মা-বাবা ও তিন ভাই-বোনের পর তারও মৃত্যু হলো। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ মার্চ) ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোনিয়ার মামা আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোনিয়ার মামা আব্দুল আজিজ গণমধ্যমকে জানান, গুরুতর আহতাবস্থায় সোনিয়া বেগমকে (১০) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাকপ্রতিবন্ধী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) -এর মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD