Logo

ঈদের দিন বন্ধ থাকছে মেট্রোরেল

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৪, ০২:৩৮
ঈদের দিন বন্ধ থাকছে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

শনিবার (৩০ মার্চ) মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল সেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


শনিবার (৩০ মার্চ) মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব গণমাধ্যমকে এ তথ্য জানান।


আরও পড়ুন: মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত ৫০ সুবিধাবঞ্চিত শিশু


তিনি বললেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও বন্ধ থাকবে মেট্রোরেল।


আরও পড়ুন: বুধবার থেকে মেট্রোরেলের সময় ১ ঘণ্টা বাড়ছে


এদিকে, ঈদের কেনাকাটার সুবিধার্থে এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে মেট্রোরেল চলাচলের। ফল ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল।


এরমধ্যে মতিঝিল থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়ছে।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD