Logo

ঈদে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৪, ০১:১৮
ঈদে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন সময়ে হেলমেট পরিধান করতে হবে

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন সময়ে হেলমেট পরিধান করতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঈদযাত্রা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।


আরও পড়ুন: ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে পারবেন না পুলিশ সদস্যরা


তিনি বলেন, ঝুঁকি পরিহার করতে মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না ওঠার জন্য বলা হলো।


মুনিবুর রহমান জানান, যারা নিজ গাড়িযোগে অথবা মোটরসাইকেলে ঢাকা থেকে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তারা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে নেবেন। যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।


জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD