Logo

পাঁচ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৪, ২২:৪৫
পাঁচ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বিজ্ঞাপন

ঢাকাসহ দেশের ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD