Logo

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ২১:৩২
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
ছবি: সংগৃহীত

সৌদি আরামকো ঘোষিত মে (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি

বিজ্ঞাপন

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নতুন এ দাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

তার আগে গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয় এলপিজির দাম। এর আগে টানা ৮ মাস বৃদ্ধি পেয়েছে এলপিজির দাম। গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গেল মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৮ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা এবং জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD