Logo

অবশেষে বৃষ্টি, তাপদাহে পুড়তে থাকা জনমনে স্বস্তি

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ২২:৩১
অবশেষে বৃষ্টি, তাপদাহে পুড়তে থাকা জনমনে স্বস্তি
ছবি: সংগৃহীত

দীর্ঘ তাপদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন

বিজ্ঞাপন

দীর্ঘ তাপদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন। 

বুধবার (১ মে) দিবাগত মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন জায়গায়। রাত থেকেই শুরু হয় বাতাস, বিদ্যুৎ চমকানো আর বজ্রপাত। বৃহস্পতিবার (২ মে) ভোরের আলো ফুটতেই বাড়ে বৃষ্টি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থান ভেদে বুধবার রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে।

বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।  

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কক্সবাজার অঞ্চলে বৃষ্টি হয়ে গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD