Logo

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু আগামী ৫ জুন

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৩:৪৩
জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু আগামী ৫ জুন
ছবি: সংগৃহীত

পরদিন বৃহস্পতিবার (৬ জুন) নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে

বিজ্ঞাপন

আগামী ৫ জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় এ অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিৎ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। পরদিন বৃহস্পতিবার (৬ জুন) নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এবার প্রথম বাজেট পেশ করবেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংবিধান অনুযায়ী এদিন রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে বিভিন্ন আলোচনা হবে। অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD