Logo

ঘূর্ণিঝড় রেমাল: পায়রা-মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ০৭:২৬
ঘূর্ণিঝড় রেমাল: পায়রা-মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত
ছবি: সংগৃহীত

রেমালের কারণে পায়রা-মোংলা বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। যা সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। 

শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

এদিকে,  রেমালের কারণে পায়রা-মোংলা বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

বিডব্লিউওটি’র বার্তায় বলা হয়, এ ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিমাত্রা হতে পারে ক্যাটাগরি-১। তবে আশা করা যায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের বেশি এটি গতিবেগ পাবে না। তবে আশঙ্কার ব্যাপার হচ্ছে এটি তার পূর্ণ শক্তিতে উপকূল অতিক্রম করতে পারে। যদিও দমকা বা ঝোড়ো বাতাসের বেগ আরও কিছুটা বেশি থাকতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD