Logo

সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা: হৃদয়

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৭:০৫
সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা: হৃদয়
ছবি: সংগৃহীত

যখন আমি ব্যাট করেছি, ইন্টেন্ট নিয়ে করার লক্ষ্য ছিল। এটা রানের খেলা।

বিজ্ঞাপন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও শেষ পর্যন্ত ৪ রানে হেরে গোটা বাংলাদেশকে কাঁদিয়েছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর নিজের দেখা বড় স্বপ্নের কথা জানালেন তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

হৃদয়ের বিশ্বাস, সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। তিনি বলেন, আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা আছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের ব্যাটারদের বাজে ফর্ম চলছে গেল কয়েক সিরিজ ধরেই। বিশ্বকাপে তা হয়েছে আরও চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে হৃদয় বলেন, ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে সেদিন যেন খেলাটা শেষ করে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব।

বিজ্ঞাপন

টানা দুই ম্যাচে নিজের অনবদ্য ব্যাটিংয়ের ব্যাখ্যায় হৃদয় বলেন, যখন আমি ব্যাট করেছি, ইন্টেন্ট নিয়ে করার লক্ষ্য ছিল। এটা রানের খেলা। আমার পরিকল্পনা ছিল যেকোনো পরিস্থিতিতে রান করা। হ্যাঁ, কখনো আমি হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো। আমি ম্যাচের চাওয়া অনুযায়ী এক্সিকিউট করেছি।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD