Logo

উরুতে চোট মেসির, আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০১:৫৯
উরুতে চোট মেসির, আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ
ছবি: সংগৃহীত

মেসিকে নিয়ে আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ। চিলির ডিফেন্ডারের শরীরী ফুটবলের মুখে অনেকটাই খেই হারিয়ে

বিজ্ঞাপন

ম্যাচের ২৪ মিনিটে চিলির সুয়াজোর ট্যাকেলে উরুতে ব্যথা পান মেসি। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফিজিওকে ডাকেন তিনি। কিছুক্ষণ সেবাশুশ্রুষা করা হয় তাকে। পরে মাঠে ফিরলেও শতভাগ সুস্থ মনে হয়নি মেসিকে।

চিলির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে একমাত্র গোলটি করেছেন লওতারো মার্টিনেজ। কিন্তু মেসিকে নিয়ে আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ। চিলির ডিফেন্ডারের শরীরী ফুটবলের মুখে অনেকটাই খেই হারিয়ে ফেলেছিলেন এই আর্জেন্টাইন তারকা। পায়ের মাংসপেশিতে খানিক অস্বস্তিতে ভুগছিলেন মেসি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচ জেতার পর মেসি মিক্সড জোনে এক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমি ত বলতে পারবো না এখনই। আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত খেলাটা শেষ করতে পেরেছি। ম্যাচের ওই পরিস্থিতির পর থেকে আমি কিছুটা খারাপ অনুভব করছিলাম। আমার জন্য চলাচল করাটা কঠিন হয়ে যাচ্ছিল। কাল আমরা দেখব ব্যাথাটা কি অবস্থায় রয়েছে।'

সংবাদ সম্মেলনে মেসিদের কোচ স্কালোনি জানান 'মেসি কেমন আছে আমি এখনো তার সঙ্গে কথা বলতে পারিনি।' তিনদিন পর পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD