Logo

আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ০৩:৩৬
আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই, সেই সঙ্গে অন্য অধিকারগুলোও চাই। যেমন, ছাত্রদের অধিকার চাই বলে মন্তব্য 

সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থেই একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

বিজ্ঞাপন

দেশের শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ সময় তিনি বলেন, সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী, সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে।

জাতি পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এ জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD