জামিন পেলেন রিকশাচালক আজিজুর রহমান

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছে।
রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, কোনো অন্য মামলা না থাকায় তার কারামুক্তিতে এখন কোনো বাধা নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আজিজুর রহমানের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়, তবে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিজুর রহমানকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই ঘটনায় গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়। আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।
বিজ্ঞাপন
এএস








