Logo

হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২১:৪৬
হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক
ছবি: সংগৃহীত

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তার গাড়িচালক মো. কালাম জানান, নিউ ইস্কাটনের বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহমদ রফিক। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ভর্তি করার পরই তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেড়েছে এবং শরীর অত্যন্ত দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণেও এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। বর্তমানে অধ্যাপক ডা. নূর মোহাম্মদ ও অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরেই এই বরেণ্য ব্যক্তিত্ব নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মেরুদণ্ডে চিড়সহ বয়সজনিত অসুস্থতায় তার চলাফেরা সীমিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তার প্রবন্ধ ও গবেষণা বাংলা ভাষা ও ইতিহাসে অনন্য অবদান রেখেছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD