Logo

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতের জেনারেল সেক্রেটারির সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ১০:২৯
তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতের জেনারেল সেক্রেটারির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

অবকাঠামো নির্মাণ ও এমপিওভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিক্ষা, স্বরাষ্ট্র এবং পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে তিন উপদেষ্টার সঙ্গে তিনি খুলনার ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

প্রথমে তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা, উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও এমপিওভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টার কাছে অনুরোধ জানান জামায়াতের এই নেতা।

বিজ্ঞাপন

শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগ সহকারে শোনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

এরপর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিগত আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন জামায়াত সেক্রেটারি।

বিজ্ঞাপন

এছাড়া, তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং হিন্দু ধর্মাবলম্বীদের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি ও ভয়ভীতি প্রদানের বিষয়গুলোও তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে খুলনা অঞ্চলের বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার গুরুতর চিত্র তুলে ধরেন তিনি।

জামায়াতের সেক্রেটারি বলেন, বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি ও ঘরবাড়ি নষ্ট হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ারের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে উপদেষ্টা তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন। এই কমিটি দ্রুততম সময়ে জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও আশ্বাস দেন যে, সরকার এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক এবং অচিরেই দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় মেশিনারি ও অন্যান্য সহায়তা সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD