Logo

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউ রায় ঘোষণা পেছালো

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৩:৫৮
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউ রায় ঘোষণা পেছালো
ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে করা রিভিউ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে।

বিজ্ঞাপন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে করা রিভিউ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণার নতুন তারিখ আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেন।

এর আগে বুধবার রায় ঘোষণার কথা থাকলেও মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীর পক্ষ থেকে পরিবর্তনের আবেদন করায় বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুত রিভিউ শুনানির আবেদন করে। এ আবেদনে ব্যারিস্টার নিহাদ কবীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্তির আবেদন জানান।

২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে রায় দেন। সেই রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের অগ্রাধিকার দিয়ে তালিকায় ওপরের দিকে স্থান দেওয়া হয়। জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয় এবং প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২০১৭ সালে মন্ত্রীপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের তৎকালীন চেয়ারম্যান পৃথকভাবে রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা এ আবেদনে পক্ষভুক্ত হন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD