পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত হলেন ৭১ জন শিক্ষক

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বিজ্ঞাপন
২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ফলে আগামী পাঁচ বছর তারা বোর্ডের আওতাধীন কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
বুধবার (২০ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবহেলা প্রমাণিত হলে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম ই-এফটি থেকে কর্তন করে শিক্ষা বোর্ডকে অবহিত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের মূল্যায়নে। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।
কালো তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষও। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হলো- টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা এবং মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।
বিজ্ঞাপন
এএস








