রোববার আসতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠক করেন নির্বাচন কমিশনের সদস্যরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। তবে বিষয় অনেক হওয়ায় আজই তা শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
তিনি আরও জানান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অগ্রগতির সারসংক্ষেপ প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
এএস








