Logo

জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ০৪:১৩
জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের 'রোভার-ইন- কাউন্সিল (২০২৫-২৬) -এর সহযোগিতায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে ‘বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য ও জবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো রেজাউল করিম পিএইচডি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. মাহবুব হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার ও সাধারণ সম্পাদক. মো. শাফায়েত জামিল। 

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যরা ও রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার ও সকল রোভার সদস্যরা।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. মাহবুব হাওলাদার বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও জরুরি। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তবে আমাদের দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।’

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD