বেসরকারি খাতে হস্তান্তর হচ্ছে নগদ: গভর্নর

ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-কে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-কে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গভর্নর বলেন, বর্তমানে এমএফএস খাতে প্রতিযোগিতা সীমিত। শুধুমাত্র একটি বড় প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। এই খাতে আরও প্রতিযোগিতা সৃষ্টি এবং বিনিয়োগ বাড়াতে নগদকে বেসরকারি খাতে দেওয়া হচ্ছে। ডাক বিভাগের সক্ষমতা না থাকায় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণও সরিয়ে নেওয়া হবে।
তিনি জানান, নগদে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইতিমধ্যে নগদের ভেতরে বড় ধরনের সংস্কার আনা হয়েছে বলে উল্লেখ করেন গভর্নর। তার মতে, ইওসি-সংক্রান্ত অনিয়ম দূর করা হয়েছে, প্রায় দেড় কোটি ভুয়া ও অকার্যকর হিসাব বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
তিনি আরও বলেন, নগদকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে বিকাশের মতো কোনো কৌশলগত বিনিয়োগকারীর প্রয়োজন, যারা ধাপে ধাপে শেয়ার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করে তুলতে পারবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এএস








