নুরকে প্রধান উপদেষ্টার কল, তদন্তের আশ্বাস

নুরকে প্রধান উপদেষ্টার কল, তদন্তের আশ্বাস
বিজ্ঞাপন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মোবাইল ফোনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ সময় তিনি সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ‘আজ দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান।’
প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান হানিফ।
বিজ্ঞাপন
এদিকে, গত শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নুরুল হক নুর গুরুতর আহত হন। সংঘর্ষের পর, আইনশৃঙ্খলা বাহিনী কড়া পদক্ষেপ নিলে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।
বিজ্ঞাপন
এসডি/








