Logo

রাতের ভোটসহ জবানবন্দিতে যা বললেন সাবেক আইজিপি মামুন

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৭
রাতের ভোটসহ জবানবন্দিতে যা বললেন সাবেক আইজিপি মামুন
ছবি: সংগৃহীত

আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন।

তিনি জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে আগেই ভরে রাখার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-০১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের কাছে তিনি জবানবন্দি দেন। বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া সাক্ষ্যে তিনি নির্বাচনের আগে ও জুলাই আন্দোলন দমনের নানা দিক প্রকাশ করেন।

সাবেক আইজিপি মামুন জানান, আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্তে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানো ও ব্লক রেইডের মতো পদক্ষেপ নেওয়া হয়। শেখ হাসিনা নিজেই লেথাল উইপেন ব্যবহারের অনুমোদন দেন। সেই সময় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন ছিলেন অস্ত্র ব্যবহারে অত্যন্ত আগ্রহী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, র‌্যাব-১ এ টিআইএফ নামে একটি গোপন বন্দিশালা ছিল। শুধু র‌্যাব-১ নয়, অন্যান্য ইউনিটেও এ ধরনের বন্দিশালা চালু ছিল, যেখানে সরকারের জন্য হুমকি মনে করা ব্যক্তি বা রাজনৈতিক ভিন্নমতের মানুষদের আটক করে রাখা হতো। এসব কর্মকাণ্ডের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, কখনো সরাসরি তারেক সিদ্দিকীর কাছ থেকেও।

এছাড়া তিনি র‌্যাবের আয়নাঘরে আটক, ক্রসফায়ার হত্যাকাণ্ড এবং পুলিশে বিদ্যমান "গোপালগঞ্জ সিন্ডিকেট" নিয়েও বিস্তারিত জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামুন জানান, তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করতে চান।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD