শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনকে জেরা করা হবে আগামীকাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আগামীকাল বৃহস্পতিবার জেরা করা হবে।
বিজ্ঞাপন
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেরা করা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার জেরা হওয়ার কথা থাকলেও তা হয়নি। আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় প্রার্থনা করায় শুনানি পিছিয়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর মামলার আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে রাজনৈতিক প্রভাব ও বিভাজন ছিল। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের কথা স্বীকার করে নিজের দায় স্বীকার করেন এবং শহীদ-আহত পরিবারের কাছে ক্ষমা চান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। তারা সবাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা করার ঘটনায় দায়ের হওয়া আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার ছিল পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ। এদিন কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করা হলেও প্রসিকিউশন সাক্ষ্য উপস্থাপনের জন্য সময় আবেদন করে।
বিজ্ঞাপন
এএস








