Logo

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬
ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটিতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত একমাসে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সনাক্ত হয় ৩১ জন। যার মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি ছিলেন বাকি ১৯ জন প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিয়ে বাড়ি যান। হাসপাতালে চিকিৎসা রোগীরা সবাই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর মধ্যে উপজেলা ইন্জিনিয়ার ও স্হানীয় থানার ২ সদস্যও ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে অসুস্হ হয়ে হাসপাতালে আসলে ডেঙ্গু  পরীক্ষায় ৩১ জনের ডেঙ্গু ধরা পড়ে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরীক্ষায় ইতোমধ্যে ৩ জনের ডেঙ্গু ধরা পড়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীরা জানান, ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। প্রতিদিনই প্লাটিলেট পরীক্ষা করে দেখছেন ও চিকিৎসা সেবা প্রদান করেছেন চিকিৎসকরা। এখন আমরা সুস্থ।

বিজ্ঞাপন

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শিউলি পারভীন বলেন, হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা নিয়মিত দেওয়া হচ্ছ। ডেঙ্গু নিয়ে সকলকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD