Logo

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
১০ মার্চ, ২০২৬, ২২:৪৪
শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত
ছবি: প্রতিনিধি

'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব'—এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

সকালে শার্শা উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, "দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" সভায় দুর্যোগকালীন করণীয় এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাখির উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD