Logo

বন্দরে ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরও ৪ জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৪:১৬
বন্দরে ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরও ৪ জাহাজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। আহমেদ আমিন আবদুল্লাহ জানান, এই চার জাহাজের মধ্যে একটি আজ এবং বাকি দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করবে।

জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD