ধামরাইয়ে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- মো: মামুন মোল্লা, মো: মজর মোল্লা, মো: মনির হোসেন মোল্লা, আরমান আলী, রবি সরকার, হৃদয়, সারোয়ার হোসেন বাবু, সেলিম হোসেন, লাভলী আক্তার, আব্দুল আলিম, শামীম, মো. রহিম, লাকী আক্তার, হাবিব প্রমানিক ও মো: শাকিল।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় একজন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় দুইজন।
বিজ্ঞাপন
এ সময় মাদক মামলার আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার হাজার টাকা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা ১১টার দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএ/








