Logo

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৪ আগস্ট, ২০২৬, ১৫:০৩
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে চাঁদপুর শহরের ওয়ালেস বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন অংশে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের কারণে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, মহাসড়কের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন উন্নয়ন এবং সড়কের পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সড়কের জায়গা উদ্ধার হওয়ার পাশাপাশি যানজট কমাতে সহায়ক হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মহাসড়কের পাশে থাকা দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ কার্যক্রম দেখতে স্থানীয়দেরও ভিড় করতে দেখা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ৪৮ কিলোমিটার এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এ অভিযান আগামী দুই দিন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

প্রশাসন ও সড়ক বিভাগ জানিয়েছে, মহাসড়কের জায়গা দখল করে নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কের নিরাপত্তা ও সৌন্দর্য বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD