Logo

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা আগামীকাল

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা আগামীকাল
ছবি: সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

বিজ্ঞাপন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

গত ২১ আগস্ট প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ মামলার চূড়ান্ত শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন। সেদিন আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করে এবং গত ১ জুন আপিল বিভাগ তাদের আপিলের অনুমতি দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দলের ২৪ জন নেতাকর্মী নিহত হন। পরবর্তীতে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD