Logo

এনআইডি হারালে আর জিডি নয়, নতুন সিদ্ধান্ত ইসির

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৫৩
এনআইডি হারালে আর জিডি নয়, নতুন সিদ্ধান্ত ইসির
ছবি: সংগৃহীত

নতুন নিয়ম অনুযায়ী, এনআইডি হারিয়ে গেলে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী, এনআইডি হারিয়ে গেলে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাগরিকরা এনআইডি হারালে জিডি করতে বাধ্য থাকতেন, যা সময়সাপেক্ষ ও ভোগান্তিকর ছিল। এখন থেকে আর সেই প্রক্রিয়া থাকছে না। এতে নাগরিকরা অনেকটাই স্বস্তি পাবেন। একইসঙ্গে এনআইডি সেবা আরও সহজ ও আধুনিক করার উদ্যোগও চলছে।

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রায় সাড়ে ৯ লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD