Logo

৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০
৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, পলাশী, ফুলার রোড, নীলক্ষেত ও উদয়ন স্কুলের প্রবেশপথ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের কপি প্রদর্শন করে ক্যাম্পাসে ঢোকার সুযোগ পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন- অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সাথে রাখতে হবে। পরিবারের যেসব সদস্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা শিক্ষার্থী নন, তাদের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশের জন্য প্রক্টর অফিস থেকে বিশেষ নিরাপত্তা পাস নিতে হবে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD