Logo

লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭
লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটির হেলিওস ভবনে (বিবিসির সাবেক সদর দপ্তর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নয়তলা ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছেন। দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। এতে বেশ কয়েকটি ফ্ল্যাট ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগুনের কারণে আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রেস্ট সেন্টার খোলা হয়েছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এ কারণে আশপাশের সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হেলিওস ভবনে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। এটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD